ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ইজিবাইক চোর চক্রের দলনেতা সহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০; চোরাইকৃত ইজিবাইক উদ্ধার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭.১৫ ঘটিকা র্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি ইজিবাইক উদ্ধার পূর্বক ইজিবাইক চোর চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মোনায়েম সরদার (৩০), পিতা- মোঃ মোশারফ সরদার, সাং- গোড়াইল, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ২। মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা- আব্দুল ওহাব মাতুব্বর, সাং- রশিদনগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ০১টি চোরাইকৃত ইজিবাইক ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে ৫০,০০০-৬০,০০০/- হাজার টাকার বিনিময়ে বিক্রয় করতো বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।