বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক সাধারণ সভা স্থগিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১২ আগস্ট বেলা সাড়ে ১১টায় ব্যাংকটির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়।

এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।