সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিলুপ্তকরণ অভিপ্রায়ের প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্থানীয় সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিলুপ্তকরণ অভিপ্রায়ের প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম মান্দা শাখার আয়োজনে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ ফোরাম মান্দা শাখার সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর মতিন মণ্ডল, সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল,মৈনম ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এস.এম গোলাম আজম, নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান মাষ্টার, ইউপি সদস্য বিমল কুমার, শাহাদত হোসেন,আকতারুজ্জামান বুলু, জিন্নাতুন নেছা, মমতাজ বেগম এবং মুক্তি রানী প্রমূখ । এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।