বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আহত পুলিশ কর্মকর্তা ,দেখতে গেলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

সিলেটে বাস চাপায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে গেলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে সিলেট এসেই বাস চাপায় আহত ৬ পুলিশ সদস্যকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এসময় প্রতিমন্ত্রী আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে কিছু সময় কাটান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশেষ অভিযান পরিচালনার সময় সিলেট মহানগরীর সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিলেন এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ আজবাহার আলী, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।