বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আহতদের চিকিৎসায় সরকার সহযোগিতা দিবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকগণ এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যতœবান।

আজ মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁদের প্রতি সহানুভূতি জানান। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।