মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় কারখানায় আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সাভারের আশুলিয়ায় অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টসে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উত্তেজিত শ্রমিকরা ওই পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে ডিপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।