শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আলিয়া-সোনমের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হননি পাকিস্তানি অভিনেতা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ফাওয়াদ খান, পাকিস্তানের অভিনেতা হলেও ভারতে তার অসংখ্য অনুরাগী। শুধু সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্ব ও অভিনয়েও কুপোকাত অনেকেই। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

কিন্তু সেসব সিনেমায় অভিনয়ের আগেই নাকি পরিচালক-প্রযোজকদের বড় শর্ত দিয়ে রেখেছিলেন এই অভিনেতা।

‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ও ‘কপূর অ্যান্ড সনস্’ ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। ‘খুবসুরত’ সিনেমায় সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। কিন্তু সিনেমায় অভিনয়ের আগে ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনওভাবেই সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারবেন না।

ফাওয়াদের দাবি ছিল, তার বহু অনুরাগী ও ভক্তসংখ্যা রয়েছে। পর্দায় চুম্বন করে তাদের হতাশ করতে চান না।

অভিনেতা বলেছিলেন, ‘আমি অনুরাগীদের অনুভূতিকে শ্রদ্ধা করতে চাই। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমার বহু অনুরাগী হতাশ হয়ে পড়বেন।’