শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছে। সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার এ কথা জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেছেন, হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার রাত আনুমানিক নয়টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসুল্লিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ছয়জন নিহত হয়।