নরসিংদী-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন নির্বাচনী আপিল শুনানিতে বৈধতা পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ৮ম শুনানিতে প্রার্থীর বৈধতা পুনরায় নিশ্চিত করা হয়।
আশরাফ উদ্দিন জানান, তার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে, প্রার্থীতার সময় তার একটি তারিখ ভুল ছিল। তিনি বলেন, “এটি একটি নগণ্য ভুল, যা আমরা স্বীকার করেছি এবং সংশোধনের জন্য দরখাস্ত করেছিলাম। সম্মানিত রিটার্নিং কর্মকর্তা জেলা থেকে এটি গ্রহণ করে আমার বৈধতা অনুমোদন করেছিলেন। আপিল শুনানিতে এসে কমিশনও এটিকে বৈধ ঘোষণা করেছে।”
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
প্রার্থীর বক্তব্যে জানা যায়, তার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক। “আমাদের এলাকার ৬টি অঞ্চলে অর্ধেক লোক এখনও বাড়িঘরে নিরাপদে থাকতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি।”