রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আন্দোলন শেষ হওয়ার পর যন্তর মন্তরে স্থাপিত মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস এবং মেডিকেল ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতির পর ৩৬ দিনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

গত ৩৬ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে মঞ্চ তৈরি করে টানা বিক্ষোভ চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। শনিবার দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, । পাশাপাশি নিরাপত্তার কারণে বন্ধ রাখা মেট্রো স্টেশনগুলোও পুনরায় চালু করা হয়েছে।

দীর্ঘদিনের এই আন্দোলনের কারণে যন্তর মন্তর এলাকার আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার ১৬ থেকে ১৭টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।