স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ ইউনুস আলী মন্ডল (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ৷ রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক ইউনুস আলী মন্ডল উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বি সোনার পাড়া গ্রামের আব্দুল গফুর মন্ডল মন্ডলের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শনিবার রাতে উপজেলার সুদিন পশ্চিমপাড়া গ্রামের সন্ন্যাসতলী মন্দিরের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। অভিযানের পর তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি