বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী: বিএনপির কেন্দ্রীয় ও পারিবারিক স্মরণসভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আজ (২৪ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে বিএনপির নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। পরে সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে কোকোর স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। কোকো ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী শর্মিলা রহমান ও দুই কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমানকে রেখে গেছেন।