বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগের চিঠির উত্তরই পাইনি, এবারের চিঠির উত্তর পাব : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। আর এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে-জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।