বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৩টি স্টেশনের মোট ৭টি ইউনিট কাজ করছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মার্চ, ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৩টি স্টেশনের মোট ৭টি ইউনিট কাজ করছে। এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।