বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহের শেষে বাড়তে পারে বর্ষণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (২১ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ২৩ জুনের পর থেকে ভারী বর্ষণের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকিও থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে। ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।