আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে। ডা. শফিকুর রহমান বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কারও রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।