বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামীকাল ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জরুরি রক্ষণাবেক্ষণ কাজে শুক্রবার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে বিধায় জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।