বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আখাউড়া রেলওয়ে জংশনে তরুণী উত্ত্যক্ত: এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আখাউড়া রেলওয়ে জংশনে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি মিয়া (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা এবং তিনি হোসেন মিয়া-এর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, “নারীদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটল। স্টেশনে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

জনি মিয়াকে রেলওয়ে পুলিশের হাজতে প্রেরণ করা হয়েছে। এই সিদ্ধান্ত সমাজে নারীদের নিরাপত্তা সুরক্ষায় প্রশাসনের দৃঢ় মনোভাব প্রদর্শন করছে।