বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি নেবে চিলাহাটি এক্সপ্রেস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জনস্বার্থ বিবেচনায় জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই যাত্রাবিরতির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ রেলওয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি কার্যকর হওয়ার পর তিন মাসের আয়-ব্যয়ের হিসাব বিবেচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। স্টেশনের রাজস্ব আদায় লাভজনক হলে এই যাত্রাবিরতি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হবে।