বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের আমলের উত্তরই দিচ্ছেন সড়ক মন্ত্রী: মনিরুল হক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এর জবাবকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের সময় যে উত্তর দিতো, মন্ত্রীসাব সেই উত্তরই দিয়েছেন। এই রবীন্দ্র সংগীত আমরা বহু শুনেছি।”

মনিরুল হক চৌধুরী সাড়ে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পে আন্ডারপাস ও ওভারপাস না থাকার বিষয় তুলে ধরে বলেন, ২০১৪ সালের নির্বাচনের সময় রাস্তা বন্ধ করার কারণে বহু লোক মারা গিয়েছিল, কিন্তু ক্ষতিপূরণ কেউ পাননি। তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “মন্ত্রী বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেসওয়ে হবে—এসব সচিবদের শেখানো বুলি। যারা টাকা লুণ্ঠন করেছে, তারাই তাকে এগুলো শিখিয়ে দিয়েছে।”

জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন এবং পদুয়ার বাজারে আন্ডারপাসসহ নতুন পরিকল্পনা রয়েছে। তবে মন্ত্রীর এই জবাবে সন্তুষ্ট হননি মনিরুল হক। স্পিকার যখন মন্ত্রীকে জিজ্ঞেস করেন—সমস্যার সমাধান হবে কি না, মন্ত্রী স্বীকার করেন যে, সমাধান হবে “আংশিক”।

মোড়ে, মনিরুল হক চৌধুরীর এই সমালোচনায় স্পষ্ট হলো, প্রকল্পের বাস্তবায়ন ও পূর্ববর্তী দুর্নীতির বিষয়গুলো এখনও জনমনে উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে।