সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে নবাগত ওসি’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁ’র মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে নবাগত ওসি মনসুর রহমান বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সতীহাট বাজারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), ইউ’পি সচিব রফিকুল ইসলাম,মান্দা থানার সেকেন্ড অফিসার এসআই মোমিন,সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, কাজী আমিনুল ইসলাম, ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,গণেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও নাজিম উদ্দিনসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।