বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে ফিরলেন বাবর, বড় চমক রিজওয়ান বাদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে গত মার্চের ওয়ানডে সিরিজে স্কোয়াডে না থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

আগামী ৩০ মে শুরু হতে যাওয়া এই সিরিজে পাকিস্তান দলে বড় চমক হিসেবে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। অন্যদিকে, অধিনায়ক করা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা।

দলে ফিরেছেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার শাদাব খান ও নাসিম শাহ। পাশাপাশি নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন রোহাইল নাজির, আরাফাত মিনহাস ও আহমেদ দানিয়াল।

পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও দলে ফিরেছেন। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে সুযোগ পাওয়া কয়েকজন ক্রিকেটার এবার জায়গা হারিয়েছেন।

পাকিস্তান স্কোয়াড:
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, সুফিয়ান মুকিমসহ মোট ১৬ জন।