বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিদিন বিকেলে সাভারের হেমায়েতপুরে কয়েক’শ মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ ফখরুল আলম সমর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সাভারে প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসের শুরুতে সমাজের অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামুল্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিদিন বিকেলে সাভারের হেমায়েতপুরে কয়েক’শ মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। পুরো রমজান মাস জুড়ে এ ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর।