বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অবকাশ যাপনের ছবিতে মুগ্ধ করলেন মেহজাবীন, ক্যাপশনে মিষ্টি আবদার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ উপস্থিতির জন্যও সবসময় আলোচনায় থাকেন। এবার অবকাশ যাপনের কিছু নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবারও ভক্তদের নজর কাড়লেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে দারুণ ফ্যাশনেবল লুকে এবং মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে। তার ছবিগুলো প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’ তার এই ভিন্নধর্মী ও আবেগঘন ক্যাপশনও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। সামাজিক মাধ্যমে ভক্তরা তার সৌন্দর্য, স্টাইল এবং ছবির প্রশংসায় মন্তব্য করছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন। এরপর ধারাবাহিকভাবে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।