বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অধ্যাপক আতাউর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

অধ্যাপক আতাউর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবাণীতে বলেন, ড. মুহাম্মদ আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক এবং প্রজ্ঞাবান একাডেমিশিয়ান।

শিক্ষাক্ষেত্রে তার অবদান ও ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষক সমাজ গঠনে তিনি যে অসামান্য ভূমিকা রেখেছেন, তা বিশেষভাবে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।